Tuesday 29 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) দিয়েছে সরকার। এর মধ্যে তিন জনকে নতুন নিয়োগ দেওয়া হয়েছে, আর একজনকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর‌ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারীর ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। অর্থ বিভাগের আরেক উপসচিব চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

৩ জেলায় নতুন ডিসি, একজনকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:২৯

আরো

সম্পর্কিত খবর