Monday 16 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে উচ্ছেদ অভিযানে হকারদের সঙ্গে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৭ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩৭

ঢাকা: রাজধানীর মিরপুর ১০ নম্বরের ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সিটি করপোরেশনের ৩টি গাড়িতে আগুন দেয় হকাররা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উচ্ছেদ অভিযানে গেলে বেলা সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের কর্মীদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদকালে ভেকুর আঘাতে বিদ্যুতের তার ছিঁড়ে আগুন লেগে যায়। এরপর ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের কর্মীদের ওপর এই হামলা চালায়। এসময় সিটি করপোরেশনের ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর