Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাইকোর্টের আদেশ স্থগিত, পান রফতানিতে আইনগত বাধা কাটল

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৬ ১৭:২৩

ঢাকা: বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়ণপত্র ছাড়া বাংলাদেশ থেকে পান রফতানি করা যাবে না হাইকোর্টের দেওয়া সেই আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে সমিতির প্রত্যয়নপত্র ছাড়া পান রফতানি ক্ষেত্রে আপাতত কোনো আইনগত বাধা থাকছে না।

রোববার (৪ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। এর আগে গত ৬ আগস্ট বাংলাদেশ পান রফতানিকারক সমিতির এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ আদেশ দেন, সমিতির প্রত্যয়নপত্র ছাড়া বাংলাদেশ থেকে পান রফতানি করা যাবে না। ওই আদেশের ফলে পান রপ্তানির ক্ষেত্রে সমিতির প্রত্যয়নপত্র নেওয়া বাধ্যতামূলক হয়ে যায়।

বিজ্ঞাপন

হাইকোর্টের ওই আদেশের কার্যকারিতা চ্যালেঞ্জ করে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে বাণিজ্য সংগঠনের মহাপরিচালক আপিল বিভাগে আবেদন করেন।

রোববার সেই আবেদনের শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের ৬ আগস্টের আদেশের কার্যকারিতা স্থগিত করেন। এর ফলে পান রফতানির ক্ষেত্রে বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির প্রত্যয়নপত্র নেওয়ার যে শর্ত হাইকোর্টের আদেশে কার্যকর হয়েছিল, তা আপাতত স্থগিত থাকবে। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস বলেন, চেম্বার আদালতের আদেশের ফলে পান রফতানিতে বর্তমানে আইনগত কোনো বাধা নেই।

হাইকোর্টে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাকে সহযোগিতা করেন মন্ত্রণালয়ের আইনজীবী অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম।

অন্যদিকে বাংলাদেশ পান রফতানিকারক সমিতির পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার ফিদা এম কামাল ও অ্যাডভোকেট ফয়সল মোহাম্মদ ফায়েজী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর