Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ২০৮৯

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৬ ১৭:৩০ | আপডেট: ৪ অক্টোবর ২০২৬ ১৯:০৯

এডিস মশা। ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৯ জন ।

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ছয় জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত ২ হাজার ৮৯ জনের মধ্যে বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫১৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯৬ জন, খুলনা বিভাগে ৩৩০ জন, ময়মনসিংহ বিভাগে ৯৯ জন, রাজশাহী বিভাগে ২২৪ জন, রংপুর বিভাগে ৮৩ ও সিলেট বিভাগের ১০ জন।

বিজ্ঞাপন

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২৬২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৮৬ হাজার ৪৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮০ হাজার ৩৪৭ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ হাজার ৮৪৯ জন রোগী।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর