Sunday 04 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীকে নিয়ে টিকটকে ‘অশালীন’ মন্তব্য, যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৬ ১৮:১৭ | আপডেট: ৪ অক্টোবর ২০২৬ ১৮:১৮

গ্রেফতার যুবক মো. মামুন মিয়া।

সিলেট: টিকটকে ভিডিও বানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘অশালীন ও আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে মৌলভীবাজারে মো. মামুন মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার শাহাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুন ওই গ্রামের নিজাম মিয়ার ছেলে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

গিয়াসনগর ইউনিয়ন বিএনপির নেতা শামীম আহমেদ বলেন, মামুন উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের কটূক্তি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছেন। এই ঘটনার নেপথ্যে অন্য কোনো চক্র বা উসকানিদাতা জড়িত আছে কি না, তা গভীরভাবে তদন্ত করা প্রয়োজন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গত কয়েক দিন ধরে মামুন নিজের টিকটক অ্যাকাউন্টে বিভিন্ন ভিডিও তৈরি করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে অশালীন ও আপত্তিকর মন্তব্য করে আসছিলেন। এসব ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে বিষয়টি পুলিশের নজরে আসে।’

তিনি জানান, শনিবার রাতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে মামুনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

ওসি আরও বলেন, ‘মামুন বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর