Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৬ ১০:১৩

দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স।

বরিশাল: ‎ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে অ্যাম্বুলেন্স ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে খাদিজা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। তিনি মাহিন্দ্রার যাত্রী ছিলেন।

সোমবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে মহাসড়কের দক্ষিণ কাসেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহত খাদিজা বেগম উপজেলার উত্তর বিজয়পুর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের স্ত্রী।

‎গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, বরিশালগামী অ্যাম্বুলেন্সের সঙ্গে গৌরনদীগামী যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রা চালকসহ পাঁচজন আহত হন। আহতদের মধ্যে খাদিজা বেগম নামের ওই যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন

‎গৌরনদী হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এসআই) রোমান জানান, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

আজ বিদুৎ থাকবে না যেসব এলাকায়
৬ অক্টোবর ২০২৬ ০৯:৫৭

আরো

সম্পর্কিত খবর