Tuesday 06 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে পালানোর সময় কলেজছাত্র জাকারিয়ার হত্যাকারী নাহিদ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৬ ১৪:২৪ | আপডেট: ৬ অক্টোবর ২০২৬ ১৪:২৫

গ্রেফতার কিশোরগ্যাং নেতা নাহিদ ও তার সহযোগী।

সাতক্ষীরা: চায়ের দোকানে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। একইসঙ্গে নাহিদের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর রাতে সাতক্ষীরা সদর থানার তদন্ত অফিসার আলমগীর হোসেনের নেতৃত্বে সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন, সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ড এর গিয়াসউদ্দিন এর ছেলে নাহিদ হাসান এবং সাতক্ষীরা ইটাগাছা পশ্চিমপাড়ার হুমায়ুন কবীরের ছেলে সন্দিগ্ধ। জানা গেছে, সাতক্ষীরা পৌরসভার ৭ নং ওয়ার্ড নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি ছিলেন নাহিদ হাসান।

বিজ্ঞাপন

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার ভাড়াশিমলা ইউনিয়নের শুইলপুর গ্রাম এলাকা থেকে ভারতে পালানোর সময় সাতক্ষীরার চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদ ও তার সহযোগীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতার দুই আসামিকে বর্তমানে সাতক্ষীরা সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম শেষে আজ তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

প্রসঙ্গত, গত ২ অক্টোবর শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার অফিসের প্রধান ফটকের পাশে চায়ের দোকানের মালিক রবিউল ইসলামের ভাইপো বাপ্পি হাসানের সঙ্গে বিরোধ বাঁধে নাহিদসহ কিশোর গ্যাংয়ের সদস্যদের। বাপ্পী হাসানকে বাঁচাতে গিয়ে নাহিদের ছুরিকাঘাতের শিকার হন কলেজছাত্র জাকারিয়া। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই শাহরিয়ার খাঁন বাদী হয়ে ৩ অক্টোবর রাতে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা সাতজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে নিজ বাড়ি থেকে এজাহারভুক্ত আসামি মুহিদ হাসান বনিকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর