চট্টগ্রাম: শহরের অক্সিজেন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (২৩ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি’র একটি আভিযানিক দল বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এসআরবি’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শেখ মোহাম্মদ আতাউর রহমানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।