Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দিনাজপুর বোর্ডে ফল পুনর্নিরীক্ষণ / ২২৪৮ শিক্ষার্থীর ফল পরিবর্তন, ৪১৮ জন ফেল থেকে পাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১১:৫৬

ছবি: সংগৃহীত

রংপুর: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের পর দিনাজপুর শিক্ষা বোর্ডে ২ হাজার ২৪৮ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ৪১৮ জন ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩৪ জন।

দিনাজপুর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী ফল পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

বোর্ড সূত্রে জানা গেছে, এবার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য ২৪ হাজার ৫৩১ জন শিক্ষার্থী আবেদন করেন। তারা মোট ৮৯ হাজার ৪২০টি উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন। এর মধ্যে ২ হাজার ২৪৮ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীদের হিসাবে ৯ দশমিক ১৬ শতাংশ। পরীক্ষার মূল ফল প্রকাশের পর প্রত্যাশিত ফল না পাওয়ায় বিভিন্ন বিষয়ে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করেন শিক্ষার্থীরা; সেই আবেদন যাচাই-বাছাই শেষে সংশোধিত ফল প্রকাশ করেছে শিক্ষা বোর্ড।

বিজ্ঞাপন

বোর্ডের তথ্য অনুযায়ী, পুনর্নিরীক্ষণে মোট ২ হাজার ২৪৮ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৩৫ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন মোট ২০৮ জন; তাদের মধ্যে গ্রেড পরিবর্তনের মাধ্যমে জিপিএ-৫ পেয়েছেন ৭৪ জন এবং অন্যান্য গ্রেড থেকে জিপিএ-৫ পেয়েছেন ১৩৪ জন। এ ছাড়া ফেল থেকে পাস করেছেন ৪১৮ জন। বাকি ৯৩১ জনের অন্যান্য ক্ষেত্রে ফল পরিবর্তন হয়েছে।

বিজ্ঞাপন

অভিনেতা সোহেল খান আর নেই
২৪ নভেম্বর ২০২৬ ১১:১৪

আরো

সম্পর্কিত খবর