Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজাকার-স্বৈরাচার মিলেও দেশের কোনো ক্ষতি করতে পারবে না: সরোয়ার আলমগীর

স্টাফ করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৬ ১১:১৫

চট্টগ্রাম: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য এবং বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে ফাঁসির আসামি। তিনি বাংলাদেশে ফিরলে তার বিচার হবে এবং তাকে সরাসরি কারাগারে যেতে হবে। রাজাকার-স্বৈরাচার মিলেমিশে একাকার হলেও ইনশাল্লাহ পরাজিত শক্তিরা বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না।

দেশে পরিকল্পিত নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে ফটিকছড়িতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে রাজঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সরোয়ার আলমগীর বলেন, ‘শেখ হাসিনা আদালতে ফাঁসির আসামি। তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। যখন তিনি বাংলাদেশে আসবেন, সরাসরি জেলখানায় যাবেন এবং তার বিচার হবে, ডিসেম্বরের হুমকি দিয়ে কোনো লাভ নেই।’

তিনি আরও বলেন, ‘শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’ সমৃদ্ধি সংসদীয় এলাকায় বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন সাংসদ সরোয়ার আলমগীর।

ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্য সচিব জহির আজম চৌধুরীর সঞ্চালনায় ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা বিএনপি, ফটিকছড়ি পৌরসভা, নাজিরহাট পৌরসভা বিএনপি উদ্যোগে আয়োজিত জনসভায় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীন, মিহির চক্রবর্তী, এজহার মিয়া, মনসুর আলম চৌধুরী, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দীন বাচ্চু, শাহনেওয়াজ সেবুল, মহিবউল্লাহ বাহার, আবু আজম তালুকদার, নাছির উদ্দীন, হাফেজ জয়নাল আবেদীন, জাহাঙ্গীর চেয়ারম্যান, মো. হানজালা, দৌলত মিয়া, আজম খান, কামাল উদ্দিন, আবু তাহের, ওসমান চৌধুরী, হান্নান চৌধুরী, এয়াকুব শহিদ, জসিম উদ্দিন, জাহেদ মেম্বার, খালেদ বাবুল, মো. মোজাম্মেল, হাসানুল কবির, একরামুল হক ও মো. এরশাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সারাবাংলা/এসএন/ এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর