ঢাকা: বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রুনাইয়ের হাইকমিশনার হাজি হারিস বিন হাজি ওসমান।
বুধিবার (৭ অক্টোবর) বোয়েসেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে ব্রুনাইয়ে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, দক্ষ জনশক্তি প্রেরণ এবং নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং দুই দেশের শ্রমবাজারে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে এ সাক্ষাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।