Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে ১৬ হাজার ২০৭ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৬ ১৭:৫৮

– সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: ষোল হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলোর মধ্যে ১০টি নতুন প্রকল্প, ২টি সংশোধিত প্রকল্প এবং অবশিষ্ট ১টি প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়নে ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা ব্যয় করা হবে।

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন জনাব তারেক রহমান। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি অনুমোদিত প্রকল্পগুলোর বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন।

অনুমোদিত নতুন ১০ প্রকল্প

২ হাজার ৪৯৮ কোটি টাকা ব্যয়ে ‘রামপাল ৪৪২ মেগাওয়াওয়াট পিক সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প’;

৭৮৪ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত নতুন ৫টি অঞ্চলের ১৮ ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন’ প্রকল্প;

১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ‘রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন’ প্রকল্প;

২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে ‘রংপুর সিটি কর্পোরেশনের ক্ষতিগ্রস্থ রাস্তা পুনর্বাসন’ প্রকল্প;

২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে ‘গাজীপুর সিটি কর্পোরেশনের ০১ থেকে ০৮ নং জোনের রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণ’ প্রকল্প;

১৮৪ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকা ব্যয়ে ‘সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃজন’ প্রকল্প;

৩ হাজার ৭৬৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ‘সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’প্রকল্প;

২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে ‘রেলওয়ের সক্ষমতা সম্প্রসারণ প্রকল্প (বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০ (ত্রিশ)টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহ)’;

২১১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ‘ফ্রান্সের প্যারিসে ক্রয়কৃত চ্যান্সারি ভবন ব্যবহারোপযোগী করার জন্য সংস্কার ও আধুনিকায়ন’;

২০৩ কোটি ৫২ লাখ ৬৬ হাজার টাকা ব্যয়ে ‘ভজনপুর (নিজবাড়ী)-আটোরখাড়ি-ময়নাগুড়ি-আমতলী-মিরগড়-পঞ্চগড় (জেড-৫০৬০) সড়কের ১৫তম কিলোমিটারে ২য় করতোয়া সেতু নির্মাণ’ প্রকল্প;

সংশোধিত ৩ প্রকল্প

‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) (২য় সংশোধন) প্রকল্পে ব্যয় বেড়েছে ১ হাজার ৩১০ কোটি ৪০ লাখ টাকা
‘বিআইডব্লিউটিসি’র জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং ২টি নতুন স্লিপওয়ে নির্মাণ (৩য় সংশোধিত)’ প্রকল্পে ব্যয় বেড়েছে ৭৭ কোটি ২৩ লাখ টাকা

‘থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্প (২য় সংশোধিত)’ প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মত বাড়ানো হয়েছে।

এছাড়া পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। এগুলো হচ্ছে- ‘জয়পুরহাট জেলার নন্দাহার, হারাবতী নদী, নুনগোলা খাল এবং খাড়োয়া খাল পুনঃখনন’ প্রকল্প।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর