Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাম ও হামের উপসর্গে আটদিনে ৩৬ শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৬ ১৬:২৪ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬ ১৮:৩৮

প্রতীকী ছবি

ঢাকা: দেশে হাম ও হামের উপসর্গে চলতি অক্টোবর মাসের প্রথম আটদিনে ৩৬ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৪ শিশুর। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪২৮ শিশু।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪২৮ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৯৬ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ৩৩২ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ১ হাজার ৬২৫ শিশু এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ২১৬ শিশু। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২৭ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭১ হাজার ৬৮০ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামে মারা গেছে ১ হাজার ১৪৪ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ৪০ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর