Thursday 08 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছবির গল্প / দুর্গাপূজায় ঢাকঢোল কারিগরদের ব্যস্ততা

শ্যামল নন্দী, স্টাফ ফটোকরেসপন্ডেন্ট
৮ অক্টোবর ২০২৬ ২৩:৩১ | আপডেট: ৮ অক্টোবর ২০২৬ ২৩:৩২

চট্টগ্রাম: শারদীয় দুর্গাপূজা এলেই ঢাক-ঢোলের শব্দে মুখরিত হয়ে ওঠে পূজামণ্ডপগুলো। তাই এর আগে ব্যস্ত সময় পার করতে হয় বাদ্যযন্ত্র তৈরির কারিগরদের। আগামী শনিবার (১০ অক্টোবর) মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। ১৭ অক্টোবর ষষ্ঠী তিথিতে মণ্ডপে হবে দেবীর অধিষ্ঠান। মণ্ডপে মণ্ডপে পূজার সময় এবং সন্ধ্যারতিতে প্রয়োজন ঢাক-ঢোল। তাই নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেইনে গড়ে ওঠা দোকানগুলোতে ঢাক-ঢোলের জন্য খোল তৈরি, রং করা, চামড়া লাগানো এবং পুরোনো ঢোল মেরামতের কাজ চলছে পুরোদমে। নগরীর সতীশ বাবু লেইন থেকে ছবিগুলো ফ্রেমবন্ধি করেছেন সারাবাংলার স্টাফ ফটোকরেসপন্ডেন্ট শ্যামল নন্দী।

বিজ্ঞাপন