Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় গভীর রাতে মন্দিরে ঢুকে ৩ প্রতিমা ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৬ ১১:০৩

ভেঙে ফেলা প্রতিমা।

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে গভীর রাতে একটি মন্দিরে ঢুকে অন্তত তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) গভীর রাতে কোনো এক সময় কুমারখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খয়েরচড়া মাঠপাড়া এলাকার খয়েরচড়া সার্বজনীন মাতৃমন্দিরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

স্থানীয়রা আজ শুক্রবার (৯ অক্টোবর) সকালে মন্দিরে গিয়ে প্রতিমা ভাঙচুরের বিষয়টি দেখতে পেলে পুলিশকে খবর দেন। খবর পেয়ে কুমারখালী থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরের প্রতিমা ভাঙচুর করেছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য আফজাল হোসেন। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর