Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেহেরপুর সীমান্তে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ, ৪ জনকে ফিরিয়ে নিল ভারত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ অক্টোবর ২০২৬ ১৪:২৫ | আপডেট: ৯ অক্টোবর ২০২৬ ১৫:১২

মেহেরপুর: জেলার গাংনী সীমান্ত দিয়ে চারজনকে (দুই পুরুষ, এক নারী ও এক শিশু) বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় তাদের এ চেষ্টা ব্যর্থ হয়। পরে চারজনকেই ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি।

বিজিবি জানায়, ভারতের ১১ ব্যাটালিয়ন বিএসএফের বিজয় মাঠপাড়া ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন। গোয়েন্দা তথ্য ও টহল দলের সতর্কতায় বিষয়টি শনাক্ত হলে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তা প্রতিহত করে।

এ ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফের কর্মকাণ্ডের প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানোর কার্যক্রম চলছে। সকাল ৬টার দিকে ১০৪ নম্বর গেট দিয়ে ওই চারজনকে ভারতে ফিরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজিবি আরও জানায়, বিশেষ সূত্রের তথ্য অনুযায়ী, তারা বর্তমানে বিজয় মাঠপাড়া বিএসএফ ক্যাম্পে রয়েছেন। সীমান্তে নিরাপত্তা জোরদার ও পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর