Sunday 11 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউপি ভোটের সময়সূচি নির্ধারণে ইসির বৈঠক সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ অক্টোবর ২০২৬ ১৮:৫৮ | আপডেট: ১১ অক্টোবর ২০২৬ ১৯:৪২

বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ফাইল ছবি

ঢাকা: ইউনিয়ন পরিষদসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণ ও নির্বাচন সংক্রান্ত নীতিগত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সোমবার (১২ অক্টোবর) বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ অক্টোবর) ইসির উপসচিব মো. শাহ্ আলম বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশনের এক চিঠিতে জানা গেছে, সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, জানুয়ারি মাস থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর কথা থাকলেও, সার্বিক দিনক্ষণ ও ধাপে ধাপে ভোটের তারিখ এই বৈঠকেই চূড়ান্ত করা হবে।

বিজ্ঞাপন

ভোটের সময়সূচি চূড়ান্ত করার পাশাপাশি বৈঠকের কার্যসূচিতে আরও কয়েকটি প্রশাসনিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে- জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান, পার্সোনালাইজেশন সেন্টারের বিভিন্ন যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট ও নতুন চুক্তি সম্পাদনের বিষয়ে গঠিত কমিটির প্রতিবেদন পর্যালোচনা এবং ‘জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫’-এর খসড়া অনুমোদন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর