Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শিবগঞ্জ সীমান্তে এস্কাফ সিরাপসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৬ ১৭:০২

জব্দকৃত সিরাপ।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি ব্যাটারিচালিত ভ্যান ও দু’টি মোবাইলফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের দানিয়াল গাছি গ্রামে এ অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দ করা মালামালের সিজার মূল্য ৮১ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৫/এমপি থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দানিয়াল গাছি গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় ৫০ বোতল এস্কাফ সিরাপসহ টুটুল (২৬) ও ছবি বেগমকে (৪২) আটক করা হয়। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বেনীচক এলাকায় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
১৩ অক্টোবর ২০২৬ ১৯:০৪

আরো

সম্পর্কিত খবর