Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৬ ১৮:৪৮ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ২২:০০

ফাইল ছবি।

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চার শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৯২ শিশু।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া চার শিশুর মধ্যে প্রত্যেকেরই সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩৯২ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৮৬ শিশু এবং সন্দেহজনক হামে ১ হাজার ৩০৬ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৯ হাজার ৮৭৬ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৯২৬ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৫৮৩ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৭৮ হাজার ৮৬৯ রোগী।

বিজ্ঞাপন

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ১ হাজার ১৮২ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ১ হাজার ৭৭ জন এবং নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর