Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে জেলা পরিষদের ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেম উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৬ ১০:৩৯

ফরিদপুর: ফরিদপুরে জেলা পরিষদের উদ্যোগে ৬০ কিলোওয়াট ধারণ ক্ষমতা সম্পন্ন ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ সিস্টেম উদ্বোধন করা হয়েছে। এ উদ্বোধনের মধ্যে দিয়ে নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করতে শুরু করেছে ফরিদপুর জেলা পরিষদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর দুইটার দিকে জেলা পরিষদের প্রকৌশল শাখার ভবনের ছাদে এবং সদর ভিআইপি ডাকবাংলোর ছাদে অবস্থিত এ ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

জেলা পরিষদ সুত্রে জানা গেছে স্থানীয় সরকার বিভাগ-এর পত্রের নির্দেশনা মোতাবেক ফরিদপুর জেলা পরিষদের প্রকৌশল শাখার ভবনের ছাদে এবং সদর ভিআইপি ডাকবাংলোর ছাদে (৪০+২০) ৬০ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন কাজ সম্পন্ন করা হয়েছে এবং উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং-এর মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বিজ্ঞাপন

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার ফরিদপুর জেলা পরিষদ এবং বিক্রয় ও বিতরণ বিভাগ, ওজোপাডিকো-১, ফরিদপুর-এর মধ্যে একটি চুক্তি সই হয়।

এ সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপনকারী মার্শ পাওয়ার টেকোনলজি লি. (বিদ্যুৎ বিতরণ বিভাগের তালিকাভুক্ত কোম্পানি)-এর সাথে পরবর্তী ২০ বছর মেরামত ও রক্ষণাবেক্ষণের শর্তে এ প্লান্ট স্থাপন করা হয়।

অনাড়ম্বর এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, জেলা পরিষদের প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, ফরিদপুর পৌরসভার প্রশাসক মো. ইলিয়াছুর রহমান, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, বিক্রয় ও বিতরণ বিভাগ, ওজোপাডিকো-১-এর নির্বাহী প্রকৌশলী প্রনব চন্দ্র দেবনাথসহ অন্যারা।

জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ বলেন, বাংলাদেশের ৬১টি জেলা পরিষদের এ সোলার সিস্টেম স্থাপনের জন্য সরকার ২০ লাখ করে টাকা দিয়েছে। এর সাথে আমাদের আয়ের অর্থ ব্যয় করে, আমার জানা মতে ফরিদপুর প্রথম জেলা পরিষদ যারা জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া শুরু করেছে। এখান থেকে আমরা ৬০ কিলোওয়াট বিদ্যুৎ পাব। আমার চাহিদা ৪০ কিলোওয়াট, বাকি বিদ্যুৎ আমরা জাতীয় গ্রিডে সরবরাহ করবো।

ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম বলেন, বর্মানে পৃথিবীতে পাওয়ার সংকট চলছে। আমরা যদি আমাদের নিজস্ব সোর্স ব্যবহানর করে কিভাবে আরও শক্তি পেতে পারি সে প্রয়াশ থেকে আমরা এই ব্যাতি উদ্যোগ নিয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর