Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শ্যামলীতে ট্রাকচাপায় ২ নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৬ ১২:৩১

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর শ্যামলী ওভার ব্রিজের নিচে ট্রাক চাপায় দুই নারী নিহতের ঘটনা ঘটেছে। নিহতরা হলো মুক্তা (৪০) ও অজ্ঞাত (২৫)।

শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সারে ৫টার দিকে মোহাম্মদপুর শ্যামলী মোড় ওভার ব্রিজের নিচে সড়ক দুর্ঘটনাটি ঘটে। এতে অজ্ঞাত এক নারী ঘটনাস্থলে মারা যায়। মুক্তা (৪০) নামে অপর এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় মোহাম্মদপুর থানা পুলিশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

মোহাম্মদপুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. জনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ভোরে ট্রাকচাপায় মারা যায় ওই দুই নারী। দুই নারী ভাসমান প্রকৃতির। একজনের নাম মুক্তা (৪০) অপরজনের নাম জানা যায় নাই। তার বয়স হবে আনুমানিক (২৫) বছর। ঘাতক ট্রাকটি সনাক্ত করা সম্ভব হয়নি। সনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর