Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশ সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ০৯:০৫

হিটলার বিশ্বাস।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেল ও বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত হিটলার বিশ্বাস গোপালগঞ্জ জেলার বড় ডুমরাসুর এলাকার সুভাষ চন্দ্র বিশ্বাসের ছেলে। সে ঢাকা জেলার দোহার থানার শাইনপুকুর তদন্ত কেন্দ্রে কর্মরত ছিল।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পূজার ছুটিতে কর্মস্থল থেকে মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন পুলিশ সদস্য হিটলার বিশ্বাস ৷ এ সময় বাবলাতলা এলাকায় পৌঁছালে সার্বিক পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল খান জানান, সার্বিক পরিবহন নামের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক পুলিশ সদস্য নিহত হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সরকারি অফিস ও ব্যাংক খোলা আজ
১৭ অক্টোবর ২০২৬ ১০:১২

আরো

সম্পর্কিত খবর