Monday 28 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:১০

‎‎বরিশাল: ‎ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল অরোহী ৩ বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সমাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে বাস চালক ও সহকারী পালিয়ে যান। খবর পেয়ে উজিরপুর মডেল থানা, গৌরনদী মহাসড়ক থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
‎
‎নিহতরা হলেন- উপজেলার বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহীদ ও সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুস্তাকিম। নিহত তিনজনের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। তারা চলতি বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস বরিশালগামী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ৩ আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে।
‎
‎উজিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, দুর্ঘটনায় তিনজন ঘটনাস্থলে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে গৌরনদী মহাসড়ক থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎
‎উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, ৩ বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হয়েছিলেন। আটিপাড়া এলাকায় ঢাকাগামী সুরভী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর