Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোপালগঞ্জে গ্রাম পুলিশকে চড় মারার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৬ ১২:০৭

গ্রাম পুলিশ সদস্য নাজিম।

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে এক গ্রাম পুলিশকে চড় মারার অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার বিরুদ্ধে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সাংবাদিকদের নজরে আসে।

এ ঘটনায় ভুক্তভোগী গ্রাম পুলিশ সদস্য নাজিম প্রশাসনের কাছে বিচার দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুকতাইল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য নাজিম গত ১৫ অক্টোবর দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে দায়িত্ব পালন করছিলেন। এ সময় চেয়ারম্যান রানা মোল্লা তার কাছে দেলোয়ার চৌকিদারের অবস্থান জানতে চান। জবাবে নাজিম জানান, দেলোয়ার চৌকিদার স্কুলের টিপ মারতে গেছেন। এ কথা বলার পরই চেয়ারম্যান তাকে চড় মারেন বলে অভিযোগ করেন নাজিম।

বিজ্ঞাপন

গ্রাম পুলিশ সদস্য নাজিম বলেন, ‘চেয়ারম্যান রানা মোল্লা আমাকে জিজ্ঞাসা করেন, দেলোয়ার চৌকিদার কোথায়। আমি বলি, তিনি স্কুলের ট্রিপ মারতে গেছেন। এ কথা বলার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান সবার সামনে আমাকে থাপ্পড় মারেন। আমি গ্রাম পুলিশের পোশাক পরে দায়িত্ব পালন করছিলাম। আমাকে এভাবে মারার কোনো অধিকার তাঁর নেই। আমি প্রশাসনের কাছে এ ঘটনার বিচার চাই।’

এ বিষয়ে বক্তব্য জানতে সুকতাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রানা মোল্লার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ভুক্তভোগী গ্রাম পুলিশ সদস্য ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

পদক্ষেপ এনজিওতে চাকরির সুযোগ
২২ অক্টোবর ২০২৬ ১১:০৯

আরো

সম্পর্কিত খবর