Tuesday 13 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান খায়রুল আনাম

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ অক্টোবর ২০২৬ ১২:৪১

ঢাকা: মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রংপুরের পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক খায়রুল আনাম।

প্রেষণে তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে ন্যস্ত করে সোমবার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এদিকে, মেজর জেনারেল মো. মেসবাহ উদ্দিন আহমেদই বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান থাকছেন।

এর আগে গত ২ সেপ্টেম্বর তাকে চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার সেই আদেশটি বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর