চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ার দক্ষিণ পদুয়া পশ্চিম খুরুশিয়া মেম্বার পাড়া এলাকায় সাপের কামড়ে মোহাম্মদ জিহাদ (১৮) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নিজ বাড়িতে থাকা অবস্থায় জিহাদকে সাপে কামড় দেয়।
জিহাদ পদুয়া পশ্চিম খুরুশিয়া মেম্বার পাড়া এলাকার আব্দুল খালেকের নাতি। সে চন্দ্রঘোনার মাদরাসায়ে তৈয়বিয়া অদুদিয়া সুন্নিয়ার আলিম প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে থাকা অবস্থায় জিহাদকে সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।