Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৬ ১৪:২৫

পরিচ্ছন্নতা অভিযান।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও মশার বংশবিস্তার রোধে পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে শহরের বিজয় স্মৃতিসৌধ ও সিরাজগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুর ঝুঁকি কমানোর লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কর্মসূচির আওতায় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, পানি জমে থাকার স্থান চিহ্নিত করা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায়, পৌর প্রশাসক শাহাদাত হোসাইন, পৌর নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিজ্ঞাপন

এ সময় ডেঙ্গু প্রতিরোধে শহরের গুরুত্বপূর্ণ স্থান, সড়ক ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনায় যাতে পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে নাগরিকদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সিরাজগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে এ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

জাতিসংঘ দিবস আজ
২৪ অক্টোবর ২০২৬ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর