Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:০৯ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং ডেঙ্গু সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভাপতি মীর শাহে আলম বলেছেন, যেকোনও মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। কেবল নির্দিষ্ট সময়ের অভিযানে সীমাবদ্ধ না থেকে বছরজুড়ে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর সড়ক ও রাপা প্লাজা এলাকায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জানান , কেবল নির্দিষ্ট সময়ের অভিযানে সীমাবদ্ধ না থেকে বছরজুড়ে এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করতে হবে। তিনি পরিচ্ছন্নতা কার্যক্রমকে একটি ধারাবাহিক সামাজিক আন্দোলনে রূপ দিতে সরকারি সংস্থার পাশাপাশি সাধারণ নাগরিক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এই কর্মসূচির মূল লক্ষ্য এডিস মশার প্রজননস্থল পুরোপুরি ধ্বংস করা এবং ব্যাপক জনসচেতনতা তৈরি করা। ইতোমধ্যেই নগরীর পরিচ্ছন্নতা ব্যবস্থার সক্ষমতা ও জনবল বাড়াতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণাধীন ভবনসহ যেকোনো স্থানে পানি জমে থাকলে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন। অবহেলা পেলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হবে জানিয়ে তিনি আইনি শাস্তির চেয়ে নাগরিক সচেতনতার ওপরই বেশি গুরুত্ব আরোপ করেন।

ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম নগরবাসীর সহযোগিতা চেয়ে বলেন, নিজের ও পরিবারের সুরক্ষার স্বার্থেই সবাইকে নিজ নিজ আঙিনা ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত শহর গঠনে এই বিশেষ অভিযানে সকলকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে শনিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিন মাসব্যাপী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের কর্মকর্তা, পরিচ্ছন্নতাকর্মী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনিক কঠোরতা আর জনসচেতনতার সমন্বয়েই ঢাকাকে দ্রুত ডেঙ্গুমুক্ত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে এই বিশেষ পরিদর্শন কার্যক্রমের সমাপ্তি টানা হয়। এ সময় তারা সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযানের অগ্রগতি পর্যালোচনা করেন।

এর আগে, তারা রাজধানীর সেচ ভবনে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর