Saturday 24 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ অক্টোবর ২০২৬ ১৮:১৫

আটক যুবক।

বরিশাল: ঝালকাঠির নলছিটিতে পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ মো. রাজিব সিকদার (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। আটকের সময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইলফোন জব্দ করেছে পুলিশ।

‎শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বকুলতলা এলাকায় অভিযান চালিয়ে রাজিব সিকদারকে ইয়াবাসহ আটক করা হয়।

রাজিব ওই এলাকার মৃত আমির আলী সিকদারের ছেলে।

‎নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, জব্দ করা মালামালসহ আটক রাজিব সিকদারকে নলছিটি থানায় আনা হয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর