Friday 25 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৬

আটক দুই যুবক।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ রফিকুল ইসলাম (৩৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার সহযোগী রুবেল ওরফে ডলারকেও আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানার একটি দল সাহাপাড়া বাজারের মোবাইলফোন টাওয়ারের পশ্চিমপাশে মোস্তফা মার্কেটের পেছনে এবং সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্বপাশে অভিযান পরিচালনা করে। এ সময় রফিকুল ইসলামের কোমর থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

আটক রফিকুল ইসলাম উপজেলার তারাপুরের পণ্ডিতপাড়া এলাকার মৃত আফসার আলীর ছেলে। অপর আটক রুবেল ওরফে ডলার তারাপুরেরই মোড়লপাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে অভিযানে সাব-ইন্সপেক্টর হরেন্দ্রনাথ দেবদাস, এএসআই মো. রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর