Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে ট্রাকচাপায় অটোভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৬ ১৪:৩৫

প্রতীকী ছবি

সিরাজগঞ্জ: জেলার শাহজাদপুরে ট্রাকের চাপায় আজিজুল হক (৪০) নামে এক অটোভ্যানচালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার নরিনা ইউনিয়নের নাববিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজিজুল হক একই ইউনিয়নের নবদীঘি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, শনিবার রাতে নরিনা বাজার থেকে সিমেন্ট কিনে অটোভ্যানে করে বাড়ির উদ্দেশে রওনা হন আজিজুল হক। পথে নাববিলা গ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাঁর ভ্যানটিকে ধাক্কা দিয়ে চাপা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে শাহজাদপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিজ্ঞাপন

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম দুর্ঘটনায় অটোভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর