Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২৬ ১৪:৩৪ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১৪:৩৮

ঢাকা: ‎ঠাকুরগাঁও-১ উপ নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে অসন্তোষের মধ্যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন।
‎
‎বুধবার (২৮ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন।
‎
‎জানা গেছে, এ বৈঠকে উপ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হতে পারে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে; ২১ জানুয়ারি থেকে ২৭ মে পাঁচ ধাপে হবে ভোট।
‎
‎১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
‎
‎১০ জনের প্রতিনিধি দলে আরো রয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা- ১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন, পার্টির মুস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
‎
‎
‎
‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর