Wednesday 28 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডি-থ্রি টুর্নামেন্ট: তারকা ক্রিকেটারদের নিয়ে দল গঠন ওয়ালটনের

সারাবাংলা ডেস্ক
২৮ অক্টোবর ২০২৬ ১৪:২২ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ১৪:২৪

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ডি-থ্রি টুর্নামেন্টে অংশ নিতে জাতীয় দলের একাধিক তারকা ক্রিকেটার নিয়ে দল গঠন করেছে ওয়ালটন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ওয়ালটনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় দলের অধিনায়ক লিটন কুমার দাস, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ছাড়াও তাসকিন আহমেদ, মুমিনুল হক, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম ও রনি তালুকদারকে দলে নিয়েছে ওয়ালটন। অভিজ্ঞ তারকাদের পাশাপাশি প্রতিভাবান তরুণ ক্রিকেটারদেরও নিয়েছে তারা।

নতুন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৬টি ফ্র্যাঞ্চাইজি দল। প্রতিযোগিতাকে সামনে রেখে গত সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

নিলামে অংশ নেন ২৬৯ ক্রিকেটার। জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদকে দলে নিতে ওয়ালটন ব্যয় করে ২ কোটি ১০ লাখ পয়েন্ট। উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাসকে ১ কোটি ৫৫ লাখ ও ব্যাটার মুমিনুল হককে ৮০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

এ ছাড়া জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদকে ৬৯ লাখ, তরুণ ক্রিকেটার আরিফুল ইসলামকে ৬২ লাখ, ব্যাটার মার্শাল আইয়ুবকে ৩৬ লাখ ও রনি তালুকদারকে ৩০ লাখ পয়েন্টে দলে পায় ওয়ালটন।

ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের কোচ হয়েছেন জাতীয় দলের সাবেক তারকা স্পিনার আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘নিলামের কাঠামো অনুযায়ী প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজানোর সুযোগ পেয়েছে। ওয়ালটনও সেই সুযোগ কাজে লাগিয়ে শক্তিশালী স্কোয়াড গড়েছে।’

নিলামে উপস্থিত থাকা ওয়ালটনের প্রতিনিধি চিত্রনায়ক আমিন খান বলেন, ‘সবারই প্রত্যাশা থাকে তার টিম জিতুক। আমারও প্রত্যাশা আছে ওয়ালটন টিম অবশ্যই জিতুক। কারণ টিম আজকে যেভাবে গঠন করা হয়েছে, প্লেয়ার যাদেরকে নেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বেস্ট কোচ আছে আমাদের সঙ্গে। আমরা আশা করি, ভালো খেলা উপহার দেব, অবশ্যই জিতব।’

ডি-থ্রি ট্রফিতে ওয়ালটনের পূর্ণাঙ্গ স্কোয়াড-

মেহেদী হাসান মিরাজ (আইকন), মুমিনুল হক সৌরভ, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মার্শাল আইয়ুব, নাসুম আহমেদ, আরিফুল ইসলাম, রনি তালুকদার, ইকবাল হাসান ইমন, নাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, জিয়াউর রহমান, নাঈম আহমেদ, হাবিবুর রহমান সোহান, সামিউন বাসির রাতুল, চৌধুরী মো. রিজওয়ান, এস এম মেহেরব হাসান, ইমরানউজ্জামান, আসাদুজ্জামান পায়েল, রবিউল হাসান অনিক, রবিউল ইসলাম রবি ও রাকিব হাওলাদার।

বিজ্ঞাপন

রাউটার রাখার সঠিক জায়গা কোনটা
২৮ অক্টোবর ২০২৬ ১৩:৪১

আরো

সম্পর্কিত খবর