Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার ও বিদেশ ভ্রমণের সুযোগ

সারাবাংলা ডেস্ক
২৯ অক্টোবর ২০২৬ ১৬:৫৯

দেশজুড়ে শুরু হয়েছে জনপ্রিয় ইলেকট্রনিকস ব্র্যান্ড মার্সেলের ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫’। এর আওতায় ফ্রিজ, টিভি, এসি বা সিলিং ফ্যান কিনে ক্রেতারা পাচ্ছেন ঘরভর্তি পণ্য বিনামূল্যে পাওয়াসহ বিদেশ ভ্রমণ ও ক্যাশব্যাকের সুযোগ। পাশাপাশি থাকছে নিশ্চিত উপহার।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরায় মার্সেল করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ক্রেতারা এ সুবিধা পাবেন।

অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে মার্সেলের নির্দিষ্ট পণ্য কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল নিবন্ধন করা হবে। সম্পূর্ণ কম্পিউটারাইজড পদ্ধতিতে নির্ধারিত হবে ক্রেতার প্রাপ্য উপহার, যা ফিরতি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেয়া হবে। উপহারের তালিকায় রয়েছে ফ্রিজ, এসি, টেলিভিশন, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেনসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান এস এম শামছুল আলম বলেন, ‘ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে মার্সেল পণ্যের ক্রেতারা বিশেষভাবে উপকৃত হচ্ছেন।’ ফলে দেশজুড়ে এ ক্যাম্পেইন ব্যাপক সাড়া ফেলেছে। ভাইস চেয়ারম্যান এস এম আশরাফুল আলম জানান, গ্রাহকসন্তুষ্টি অর্জন ও আস্থা বাড়াতে ক্রেতাদের সর্বোচ্চ সুবিধা এবং সেবা দেয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, ‘মার্সেলের পণ্য টেকসই, বিদ্যুৎসাশ্রয়ী ও সাশ্রয়ী মূল্যের।’ এসব বৈশিষ্ট্য এবং ক্যাম্পেইনের সুবিধার তথ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিতে দেশজুড়ে প্রচার জোরদারের পরামর্শ দেন তিনি।

চিত্রনায়ক আমিন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইভা রিজওয়ানা নিলু, মার্সেলের হেড অব বিজনেস মো. রুহিন সাব্বির, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, বিক্রয়োত্তর সেবা আরও দ্রুত করতে ডিজিটাল গ্রাহক তথ্যভান্ডার গড়ে তুলছে মার্সেল, যাতে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও সহজে সেবা পাওয়া যায়। এ নিবন্ধন কার্যক্রমে ক্রেতাদের অংশগ্রহণ উৎসাহিত করতেই ডিজিটাল ক্যাম্পেইনের আয়োজন করছে মার্সেল।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর