Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাবেক এমপি রউফ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১৬:২৮

সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ।

কুষ্টিয়া: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রউফ ও তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বাদি হয়ে মামলা দু’টি করেন।

দুদক জানিয়েছে, সাবেক সংসদ সদস্য আব্দুর রউফের বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগের প্রমাণ পেয়েছে সংস্থাটি।

অন্যদিকে, তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে স্বামীর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও জানিয়েছে দুদক।

বিজ্ঞাপন

এসব অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করা হয়েছে।

এ বিষয়ে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, ‘নির্বাচনি হলফনামায় দাখিল করা সম্পদের বিবরণীসহ বিভিন্ন তথ্য মাঠপর্যায়ে অনুসন্ধান করা হয়েছে। অনুসন্ধানে তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় আইনি ব্যবস্থা হিসেবে মামলা করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর