Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৬ ১৮:৫১

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

‎পাবনা: ‎পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে ওই ব্যক্তিরা সোনাপাতিল বিলে মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুইজন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। তবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
‎
‎‎পাবনার পুলিশ সুপার আবু আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর