Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনা রেঞ্জে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৬ ২১:৪৪

খুলনা: রেঞ্জে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ২৮ সদস্যকে একযোগে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে এ পদক্ষেপ নেওয়া হয়। বেতন-ভাতার বাইরে অনৈতিক সুবিধা গ্রহণ এবং বিভিন্ন থানা ও ইউনিটে ক্যাশিয়ার হিসেবে পরিচিত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে পুলিশের বাবুর্চি থেকে শুরু করে উপ-পরিদর্শক (এসআই) পদমর্যাদার সদস্যও রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা রেঞ্জের আওতাধীন ৬ জেলার বিভিন্ন থানা ও ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়ম এবং অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। তালিকায় খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন থানার সদস্যদের পাশাপাশি ট্রাফিক ও গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ সদস্যরাও রয়েছেন।

বিজ্ঞাপন

অভিযোগ রয়েছে, এসব সদস্যের কেউ কেউ নিয়মিত দায়িত্বের বাইরে বিভিন্ন থানা ও ইউনিটে ক্যাশিয়ার হিসেবে পরিচিত ছিলেন। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত বা পরবর্তী প্রশাসনিক পদক্ষেপের বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল করিম বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। এ কারণে প্রথমেই পুলিশ বাহিনীর ভেতরে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশের সদস্যদের অনৈতিক সুবিধা গ্রহণ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং বাহিনীর প্রতি জনআস্থা তৈরির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে। আইজিপি স্যারেরও এ ধরনের অনৈতিক সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। সেই নির্দেশনার ধারাবাহিকতায় খুলনা বিভাগে শুদ্ধি অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর