Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোর বোর্ডে ফলাফল বিপর্যয়, পাশের হার ৪৪.৯২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৬ ১৫:৫১ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৬ ১৫:৫৪

যশোর: এইচএসসি পরীক্ষার ফলাফলে যশোর শিক্ষাবোর্ডে এ বছর ফলাফল বিপর্যয় হয়েছে। এ বছর গড় পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ। গত বছর পাসের হার ছিলো ৫০ দশমিক ৫২ শতাংশ। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২২৮ জন পরীক্ষার্থী। গত বছরের তুলনায় এ বছর পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা উভয়ই কমেছে। তবে বোর্ডের দাবি সামগ্রিক ফলাফল সন্তোষজনক। ফল বিপর্যয় হয়নি, সঠিক মূল্যায়ন হয়েছে।

যশোর শিক্ষাবোর্ডের তথ্য মতে, এ বছর এইচএসসি পরীক্ষায় খুলনা বিভাগের ১০ জেলার ৫৭০টি কলেজের ১ লাখ ১২ হাজার ৭৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে পাস করেছে ৫০ হাজার ৬৬৮ জন। বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছে ১৫ হাজার ১৬৭ জন পরীক্ষার্থী। মানবিক বিভাগ থেকে ৩০ হাজার ১৯১ জন ও বাণিজ্য বিভাগ থেকে ৫ হাজার ৩১০ জন পরীক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পাওয়াদের মধ্যে বিজ্ঞান বিভাগে ছেলে ১ হাজার ১৭ জন ও মেয়ে ৮৪১ জন, মানবিক বিভাগে ছেলে ২৬৮ জন ও মেয়ে ৮৯৭ এবং বাণিজ্য বিভাগে ছেলে ৭৩ জন ও মেয়ে ১৩২ জন।

বিজ্ঞাপন

গত বছরের তুলনায় এ বছর পাশের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা কমেছে। গত বছর গড় পাশের হার ছিলো ৫০ দশমিক ২০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলো ৫ হাজার ৯৯৫ জন।
এছাড়া এ বছর শতভাগ পাশ করেছে মাত্র তিনটি প্রতিষ্ঠান থেকে। গত বছর এর সংখ্যা ছিলো ৫টি। একজনও পাশ করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা ১৬টি। গত বছর এর সংখ্যা ছিলো ২০টি।

যশোর বোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুল মতিন বলেন, ফল বিপর্যয় হয়নি, সঠিক মূল্যায়ন হয়েছে। আমরা মূলত কোয়ালিটি নিশ্চিত করতে কাজ করছি। তবে ইংরেজিসহ কয়েকটি বিষয়ে পাশের হার কম হওয়ার কারণ উদঘাটন ও সমস্যা সমাধানে কাজ করা হবে। অকৃতকার্যদের পুনঃপরীক্ষা গ্রহণের কোন সিদ্ধান্ত হয়নি। তবে তারা আগামীকাল থেকে সাত দিনের মধ্যে উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর