খুলনা: এইচএসসি পরীক্ষায় খুলনার ৬টি মাধ্যমিক বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।
যেসব প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি সেগুলো হলো- খুলনা মডেল মহিলা কলেজ, খুলনা ইনডিপেনডেন্ট আইডিয়াল কলেজ, খুলনার কপিলমুনি সহচারী বিদ্যামন্দির, কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ, রূপসা উপজেলার কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস কলেজ এবং খুলনা নিউজপ্রিন্ট মিলস স্কুল অ্যান্ড কলেজ।
যশোর বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন বলেন, এ বছরও শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রয়োজনে এসব প্রতিষ্ঠানের অধিভুক্তি নবায়ন বন্ধ করে দেওয়া হতে পারে।