Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এইচএসসির ফলাফলে দিনাজপুর বোর্ডে এগিয়ে রংপুর, পিছিয়ে লালমনিরহাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৬ ২০:৫৫

ছবি: সংগৃহীত

রংপুর: দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার জেলাভিত্তিক ফলাফলে বড়ো ধরনের তারতম্য দেখা গেছে। বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, আটটি জেলার মধ্যে পাসের হারে সবচেয়ে এগিয়ে আছে রংপুর জেলা—পাসের হার ৫৬.১২%; আর সবচেয়ে পিছিয়ে আছে লালমনিরহাট জেলা—পাসের হার ৪৬.৭১%। তবে জেলাভিত্তিক সামগ্রিক চিত্রে মেয়েরা সব জেলাতেই ছেলেদের চেয়ে ভালো ফল করেছে।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

বোর্ডের তথ্যমতে, রংপুরে ৫৬.১২% (উপস্থিত ২৩ হাজার ৭৫২; পাস ১৩ হাজার ৩৩০), নীলফামারীতে ৪৯.৯২% (উপস্থিত ১৩ হাজার ৫৭৯; পাস ৬ হাজার ৭৭৯), পঞ্চগড়ে ৪৭.৩৬% (উপস্থিত ৬ হাজার ৯৭৩; পাস ৩ হাজার ২৫২), লালমনিরহাটে ৪৬.৭১% (উপস্থিত ৭ হাজার ৪৫৫; পাস ৩ হাজার ৪৮২), ঠাকুরগাঁওয়ে ৪৫.০৩% (উপস্থিত ৯ হাজার ৮৫৭; পাস ৪ হাজার ৪৩৯), দিনাজপুরে ৪৩.৮২% (উপস্থিত ২২ হাজার ৯১০; পাস ১০ হাজার ৪০), কুড়িগ্রামে ৪০.৭২% (উপস্থিত ১১ হাজার ৭২২; পাস ৪ হাজার ৭৭৩) এবং গাইবান্ধায় পাসের হার ৩৮.৮০% (উপস্থিত ১৫,৫৩৯; পাস ৬,০২৯)।

বিজ্ঞাপন

ছেলেদের ফলাফলে রংপুর এগিয়ে
ছেলেদের মধ্যে পাসের হারে শীর্ষে রয়েছে রংপুর জেলা—পাসের হার ৫২.৫৯%। এরপর যথাক্রমে রয়েছে নীলফামারী (পাসের হার ৪৫.০৪%), লালমনিরহাট (পাসের হার ৪০.৮৭%), ঠাকুরগাঁও (পাসের হার ৩৯.০৪%), দিনাজপুর (পাসের হার ৩৯.৪৮%), কুড়িগ্রাম (পাসের হার ৩৫.৯৫%), গাইবান্ধা (পাসের হার ৩৪.৭৪%) এবং পঞ্চগড় (পাসের হার ২৯.১৬%)। ছেলেদের মধ্যে সবচেয়ে কম পাসের হার পঞ্চগড়ে।

মেয়েদের ফলাফলে নীলফামারী এগিয়ে
মেয়েদের মধ্যে পাসের হারে সবচেয়ে ভালো করেছে নীলফামারী জেলা (পাসের হার ৫৪.২৬%)। এরপর রয়েছে রংপুর (পাসের হার ৫৯.৪২%), লালমনিরহাট (পাসের হার ৫১.৪৩%), ঠাকুরগাঁও (পাসের হার ৫০.৩২%), দিনাজপুর (পাসের হার ৪৭.৭৫%), কুড়িগ্রাম (পাসের হার ৪৫.২১%), গাইবান্ধা (পাসের হার ৪৩.০৬%) এবং পঞ্চগড় (পাসের হার ৪২.১০%)। মেয়েদের মধ্যেও সবচেয়ে কম পাসের হার পঞ্চগড়ে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর