Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় তাঁতীদল নেতাকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৬ ২০:১০

নিহত হুমায়ুন কবিরের মরদেহ।

খুলনা: খুলনা মহানগরের তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আড়ংঘাটা থানার রায়েরমহল এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্বজনরা জানায়, রায়েরমহল বড় মসজিদের পেছনে ‘ইল ক্যান্টিন’ নামে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন হুমায়ুন কবির। এ সময় একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র, রামদা ও চাপাতি নিয়ে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপানোর পাশাপাশি বুকে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলিমুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রয়েছে।