Tuesday 03 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঘুষের টাকা লেনদেনকালে লালবাগ ভূমি অফিসের সার্ভেয়ার আটক

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৬ ১৪:৩৮ | আপডেট: ৩ নভেম্বর ২০২৬ ১৪:৪২

– ছবি : সংগৃহীত

ঢাকা: ঘুষের টাকাসহ রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলাম-কে হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
‎
‎মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের একটি বিশেষ দল ফাঁদ পেতে তাকে ১ লাখ টাকা নগদ গ্রহণকালে আটক করে। ভূমি অফিসে একজন সেবা গ্রহীতার কাছে তিনি ৮০ লাখ টাকা ঘুষ দাবি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
‎
দুদক সূত্রে জানা যায়, অবসপ্রাপ্ত সেনা সদস্য মনিরুল ইসলাম লালবাগের চর-কামরাঙ্গী মৌজার ২৮২ শতাংশ জমির পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা নিয়ে মালিকদের পক্ষে আইনি তদারকি করছিলেন। জমির মাপজোখ, খাস ও ব্যক্তিমালিকানাধীন অংশ আলাদা করা এবং নকশা তৈরির জন্য গত এপ্রিলে তিনি জেলা প্রশাসক বরাবর আবেদন করেন।
‎
‎কিন্তু দীর্ঘ ছয় মাস ঘুরেও কাজ না হওয়ায় তাকে সার্ভেয়ার আসাদুল ইসলাম-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। অভিযোগ রয়েছে, কাজ সম্পন্ন করে দেওয়ার শর্তে আসাদুল তার কাছে ৮০ লাখ টাকা উৎকোচ দাবি করেন।
‎
‎পরে বাধ্য হয়ে মনিরুল বিষয়টি দুদককে জানান এবং অভিযুক্তকে আটকের অনুরোধ করেন। প্রাথমিক সত্যতা পাওয়ায় মঙ্গলবার সকালে দুদকের ঢাকা-১ জেলা কার্যালয়ের একটি দল সেখানে ফাঁদ পাতে। ১ লাখ টাকা ঘুষ নেওয়ার সময় আসাদুল ইসলাম-কে আইনশৃক্সক্ষলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আটক করা হয়।
‎
‎দুদক জানিয়েছে, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন