Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘উচ্চশিক্ষায় নীতি ও নৈতিকতা’ বিষয়ক আন্তর্জাতিক কর্মশালা

সারাবাংলা ডেস্ক
৪ নভেম্বর ২০২৬ ১২:২৪

সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস গত ২৭ ও ২৮ অক্টোবর ‘এক্সেলেন্স ইন রেসপনসিবল গভর্নেন্স অ্যান্ড এথিক্স ইন হায়ার এডুকেশন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় শিক্ষক উন্নয়ন কর্মশালা (এফডিপি) আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর পাশাপাশি বিদেশ থেকে বহু গবেষক ও শিক্ষাবিদ সরাসরি ও অনলাইনে অংশ নেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম। গেস্ট অব অনার ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন। এতে স্বাগত বক্তব্য দেন স্কুল অব আর্টস এন্ড সোশ্যাল সায়েন্সেস এর ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল হক এবং ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম।

বিজ্ঞাপন

শিক্ষায় নৈতিকতা নিয়ে কাজ করা সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবএথিক্স’ (Globethics)-এর বিষেশজ্ঞরা প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন। গ্লোবএথিক্স সাউথ এশিয়া সেন্টারের পরিচালক অধ্যাপক রাজুলা ভি সংস্থাটির কার্যক্রম তুলে ধরেন। খ্রিষ্ট ইউনিভার্সিটি এবং জেনেভাস্থ গ্লোবএথিক্স সদর দপ্তরের সহযোগী অধ্যাপক ও হোলিস্টিক এডুকেশন ডেভেলপমেন্ট সমন্বয়কারী ভি. মুথু রুবেন শিক্ষকদের প্রশিক্ষণ সেশনগুলো পরিচালনা করেন।

ইউনিভার্সিটিগুলোতে দায়িত্বশীল সুশাসন প্রতিষ্ঠা ও নৈতিক আচরণের চর্চাকে ত্বরান্বিত করার লক্ষ্যেই মূলত এ আয়োজন করা হয়, যা দেশি-বিদেশি শিক্ষকদের মাঝে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের এক অনন্য সুযোগ তৈরি করেছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর