ঢাকা: আটান্ন হাজার ৮৯ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলোর মধ্যে ১১টি নতুন প্রকল্প এবং ২টি সংশোধিত প্রকল্প রয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৫০ হাজার ৪১ কোটি ২০ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৭ হাজার ৯৭৪ কোটি ৬৫ লাখ টাকা এবং প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার নিজস্ব অর্থায়নে ৭৩ কোটি ৭ লাখ টাকা ব্যয় করা হবে।
বুধবার (৪ নভেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমান। দেশের বাইরে থাকায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত ছিলেন না।
সভায় অনুমোদিত নতুন ১১ প্রকল্প
‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৫) প্রকল্প (ব্যয় হবে ৪১ হাজার ৯০ কোটি ৪৮ লাখ টাকা);
‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য অপারেশনাল যানবাহন ক্রয় প্রকল্প’ (ব্যয় হবে ৪ হাজার ৩২৮ কোটি ৯২ লাখ টাকা);
‘বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষায়িত যানবাহন ক্রয় প্রকল্প’ (ব্যয় হবে ২ হাজার ২৮০ কোটি ১৪ লাখ টাকা);
‘সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসআইডিপি)’ (ব্যয় হবে ২ হাজার ৫৬৫ কোটি ৫৯ লাখ টাকা);
‘বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প’ (ব্যয় হবে ১ হাজার ২০৩ কোটি ৭৩ লাখ টাকা);
‘বরিশাল সিটি কর্পোরেশনের বিভিন্ন খালসমূহের পাড় সংরক্ষণসহ পুনরুদ্ধার ও পুনঃখনন কাজ (১ম পর্ব)’ (ব্যয় হবে ৭৩০ কোটি ৬৬ লাখ টাকা);
‘তিতাস গ্যাস ফিল্ডে ২টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ (তিতাস ৩২ ও ৩৩) খনন প্রকল্প’ (ব্যয় হবে ৫৯২ কোটি টাকা);
‘দেশের ৫টি মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে ইনষ্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড এ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) স্থাপন প্রকল্প’ (ব্যয় হবে ৫৩৫ কোটি ৫৪ লাখ টাকা);
‘জিগাতলাস্থ গাবতলা কলোনীতে সরকারি কর্মচারীদের জন্য বহুতল আবাসিক ভবন নির্মাণ’ প্রকল্প’ (ব্যয় হবে ২০০ কোটি ১১ লাখ টাকা);
‘ঢাকা সেনানিবাসে মঈনুল রোড আবাসিক এলাকায় ‘বি’ টাইপ অফিসার্স বাসস্থান নির্মাণ প্রকল্প’ (ব্যয় হবে ১৭৭ কোটি ১৯ লাখ টাকা);
‘ইনোভেশন ফর ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট প্রকল্প’ (ব্যয় হবে ৮৭ কোটি ৪০ লাখ টাকা)
সংশোধিত ২ প্রকল্পে ব্যয় বাড়ছে ৪ হাজার ৪৭৪ কোটি টাকা
পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, সভায় অনুমোদিত দুটি সংশোধিত প্রকল্পে মোট ৪ হাজার ৪৭৪ কোটি ৭২ লাখ ৪৬ হাজার টাকা ব্যয় বাড়ছে। এর মধ্যে ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০৩ (৩য় সংশোধিত)’ প্রকল্পে ৩ হাজার ৯৫১ কোটি ৩৭ লাখ টাকা এবং ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ (৩য় সংশোধিত) প্রকল্পে’ ৫২৩ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকা ব্যয় বাড়ছে।
এছাড়া সভায় পরিকল্পনামন্ত্রী কর্তৃক ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ০৫টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়। এগুলো হচ্ছে-
‘দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডশেন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের হৃদরোগ চিকিৎসা সেবার আধুনিকীরণ’;
’দেশের শিশু কিশোরসহ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ’;
‘ঢাকা উত্তর সির্টি কর্পোরেশন এলাকার ট্রাফিক অবকাঠামো উন্নয়সহ সড়ক নিরাপত্তা প্রকল্প (১ম সংশোধিত);
‘ঢাকা কেন্দ্রীয় মাদকাশক্তি নিরাময় কেন্দ্র সম্প্রসারণ ও আধুনিকীকরণ (১ম সংশোধিত)’ এবং
‘গাজীপুর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ প্রকল্প’।