Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৮ বছরের শিশুকে বলাৎকারের পর হত্যা, আসামির মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ১৫:১১ | আপডেট: ৫ নভেম্বর ২০২৬ ১৬:১১

-ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: জেলার পতেঙ্গায় ৮ বছরের শিশু সোহাগকে বলাৎকারের পর নৃশংসভাবে হত্যার দায়ে মো. ইমন (২০) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত-১ এর অতিরিক্ত দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এই রায় ঘোষণা করেন।

মামলার নথিতে জানা যায়, ২০১৮ সালের ৮ মার্চ বিকেল সাড়ে চারটার দিকে নিখোঁজ হয় শিশু সোহাগ। দীর্ঘ খোঁজাখুঁজির পর ওই দিন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পতেঙ্গা মডেল থানার খালপাড় চেয়ারম্যান গলির শাহিদের মালিকাধীন একটি পরিত্যক্ত ভাড়া ঘর থেকে শিশুটির নিথর মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তদন্তে বেরিয়ে আসে, বরই খাওয়ানোর লোভ দেখিয়ে শিশু সোহাগকে ওই পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়েছিল ইমন। সেখানে তাকে বলাৎকারের পর ঘটনাটি কাউকে বলে দিতে পারে—এই আশঙ্কায় ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়।

এই মর্মান্তিক ঘটনায় নিহতের বাবা মো. ফারুক হোসেন ভূঁইয়া বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার বিচার চলাকালে আদালত মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। ঘটনার পর থেকে আসামি ইমন পলাতক থাকায় রাষ্ট্রপক্ষ থেকে তার আইনি সহায়তার জন্য সরকারিভাবে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রে পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ইরফানুল হুদা ফারুকী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর