Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, আসামিদের গ্রেফতার দাবি শফিকুর রহমানের

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ২১:৪১

ঢাকা: মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলে শাহরিয়ার জামান রানার ওপর হামলার ঘটনায় দ্রুত মামলা গ্রহণ করে জড়িতদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন শাহরিয়ার জামান রানা-কে দেখতে গিয়ে সরকারের  কাছে এ দাবি জানান তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে রানা-কে ছুরিকাঘাত করেছে। আহত অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হলেও সেখানে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।

ডা. শফিকুর রহমান বলেন, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে রানাকে ছুরিকাঘাত করেছে। আহত অবস্থায় তাকে উপজেলা হাসপাতালে নেওয়া হলেও সেখানে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান এলাকায় সুস্থ বিনোদন ও খেলাধুলার জন্য একটি বড় মাঠ করে দিয়েছেন। কিন্তু কিছুদিন ধরে মাদকচক্রের লোকজন সেখানে গিয়ে উৎপাত করছে। রানা আগে তাদের সতর্ক করেছিলেন।

এক প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, হামলাকারীদের নাম উল্লেখ করেই মামলা করার আবেদন করা হয়েছে। এটি অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ নয়। সংশ্লিষ্ট থানার ওসির নির্দেশনা অনুযায়ী মামলা করার প্রস্তাবকে ন্যক্কারজনক উল্লেখ করে তিনি বলেন, একজন পুলিশ কর্মকর্তা আইনের ঊর্ধ্বে নন। আইন প্রয়োগকারী কর্মকর্তা হয়ে আইনের ওপর হস্তক্ষেপ করার অধিকার তার নেই।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আতাউর রহমান সরকার, অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেলসহ মহানগরীর নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো