Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ বছরের শিশুকে ধর্ষণ মামলার অভিযুক্ত গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৬ ১৭:১২

গ্রেফতারকৃত অভিযুক্ত।

নীলফামারী: নীলফামারীর ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত মিজানুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে অভিযুক্তকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মিজানুর জোড়াবাড়ি সুইচগেট পূর্ব হলহলিয়া এলাকার জহরুল হক ফালুর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটেছে। এরপর ডোমার থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন শিশুটির বাবা।

ভিক্টিম শিশুর বাবা বলেন, ‘মিজানুর প্রতিবেশী হওয়ায় আমার ৫ বছর বয়সি মেয়ে প্রায়ই তাদের বাড়িতে খেলতে যেত। এই সুযোগে মেয়েকে চকলেট ও টাকার লোভ দেখিয়ে সে বাড়ির পাশে ধানখেতে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি পরিবারের কাউকে জানালে আমার মেয়ে মেরে ফেলার হুমকিও দেয় মিজানুর। এ সময় রক্তক্ষরণ হলে মেয়ে তার মাকে জানায়। গতকাল মামলা দায়ের করলে পুলিশ মিজানুরকে গ্রেফতার করেছে। আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই, যেন তাকে দেখে এমন কাজ আর কেউ করার সাহস না পায়।’

বিজ্ঞাপন

মিজানুরের স্বজনেরা জানান, তারা লোকমুখে এ বিষয়ে শুনেছেন। ঘটনার সত্যতা পাওয়া গেলে তারাও আসামিকে শাস্তি দেওয়ার দাবি জানান।

ডোমার থানার তদন্ত কর্মকর্তা দিবাকর অধিকারী জানান, ধর্ষণের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে এ বিষয়ে আরও নিশ্চিত হওয়া যাবে। আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর