সাতক্ষীরা: জেলার তালায় শালিখা নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে উপজেলার কলাগাছি গ্রামে নদীতে মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী। পরে তালা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এব্যপারে তালা থানার ওসি আব্দুল আলীম জানান, শালিখা নদীতে ভাসমান অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে খেশরা ক্যাম্প পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
খেশরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ কামরুল ইসলাম লাল্টু বলেন, ‘কলাগাছি গ্রামে শালিখা নদীতে মরদেহ ভাসতে দেখে এলাকার মানুষ পুলিশকে খবর দেয়। খবর পেয়ে তালা থানা পুলিশসহ আমি ঘটনাস্থলে আছি। উদ্ধার হওয়া মরদেহটি দেখে মনে হচ্ছে ত্রিশ থেকে বত্রিশ বছর বয়স্ক কোনো যুবকের মরদেহ। তবে মরদেহটিতে পচন ধরায় তার পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি।’
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মঙ্গল মন্ডল জানান, মরদেহের পরনে জিন্স প্যান্ট ও ইংরেজিতে টাইটানস লেখা ফুলহাতা গেঞ্জি রয়েছে। মরদেহ পচে ফুলে যাওয়ায় মুখ চেনা যাচ্ছে না।