Saturday 07 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৬ ১৯:৫০

নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার।

খুলনা: খুলনায় চাঁদার দাবিতে নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর খানজাহান আলী সড়কে অবস্থিত ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মাথায় ক্যাপ ও মুখে মাস্ক পরা ৮-৯ জন যুবক হঠাৎ ডায়াগনস্টিক সেন্টারটিতে প্রবেশ করে। এ সময় তারা চাইনিজ কুড়াল দিয়ে রিসেপশন কাউন্টার, এসি ও বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। একপর্যায়ে রিসেপশনে থাকা এক নারীর মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায় তারা।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করে সকলকে শনাক্ত করা গেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২৪ অক্টোবর রাতে বাবুখান রোডের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর ও গুলি করা হয়। এ ঘটনার একদিন পর সোনাডাঙ্গায় অবস্থিত সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের দ্বিতীয় শাখায় একদল দুর্বৃত্তরা যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকদের অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। এ ঘটনার ১০ দিন পর নগরীর শামসুর রহমান রোডের আব্দুল্লাহ ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায় দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর