Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মানব পাচারকারীদের প্রতিহত করতে হবে: নিহত সৈনিকের বাড়িতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৬ ১০:৪৬

ফরিদপুর: যেকোনো মূল্যে মানবপাচারকারীদের প্রতিহত করার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সারাদেশে এবং দেশের বাইরে অবস্থান করা মানব পাচারকারীদের কঠোরভাবে প্রতিহত করার জন্য সামাজিক যুদ্ধ এবং গ্রেফতারের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশও দিয়েছেন তিনি। টেকনাফে মানবপাচারকারীদের গুলিতে নিহত সেনাসদস্য তিতাস শেখের বাড়িতে গিয়ে এমন নির্দেশনা দিয়েছেন তিনি।

শনিবার (৭ অক্টোবর) বিকেল ৫টার দিকে নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের নিহত তিতাসের বাড়িতে যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় সমবেদনা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। পরে নিহতের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া পালন করা হয়।

বিজ্ঞাপন

এ সময় তিনি বলেন, তিতাস শেখ বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস সাহসী সৈনিক ছিলেন, মানবপাচারকারীদের গুলিতে আমরা তাকে হারিয়েছি। এই মানবপাচারকারীদের বিরুদ্ধে সামাজিকভাবে যুদ্ধ শুরু করতে হবে৷ যেকোনো মূল্যে মানবপাচারকারীদের প্রতিহত করতে হবে। কারন, তারা দেশের শত্রু, জনগণের শত্রু।

মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকারের অবস্থানের কথা জানিয়ে বলেন, মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকারের যে অবস্থান তা অত্যন্ত দৃঢ়। মানবপাচারকারীদের শনাক্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সর্বদা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে গভীরভাবে কাজ করে যাচ্ছি। কারন, মানবপাচারকারী সিন্ডিকেট শুধু এক জায়গা নয়, দেশে-বিদেশে সব জায়গায় কাজ করে থাকে। যেসব রুটে তারা বাংলাদেশ থেকে সাধারণ মানুষকে নিয়ে যাওয়ার চেষ্টা করে- সেসব দেশের সরকার, পুলিশ ও প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করে যাচ্ছি- যে কিভাবে এই মানবপাচারকারীদের আইনের আওতায় আনা যায় এবং কঠোরতম সাজা দেওয়া যায়।

এছাড়া সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর সহ ১৪ টি জেলার ডিসিদের সাথে মানব পাচার সংক্রান্ত সভা করা হয়েছে বলে শামা ওবায়েদ ইসলাম। সেখানে দালাল চক্রের বিরুদ্ধে ওয়ার্ড থেকে উপজেলা পর্যায়ে সচেতনতা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া ডিসি-ইউএনওদের দালালচক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে- তারা যেন লোকাল প্রশাসনের সাথে কাজ করে দালালচক্রকে গ্রেফতার করে। এছাড়া বিদেশে যারা নিখোঁজ ও জিম্মি বা আটক রয়েছে তাদের দেশে ফিরিয়ে আনার জন্য পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

শোকসন্তপ্ত পরিবারের সমবেদনাকালে এসময় উপস্থিত ছিলো নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, নিহতের মামা ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ে অভিযানকালে মানবপাচারকারীদের গুলিতে নিহত হোন সেনাসদস্য তিতাস শেখ (২৮)। তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাসিন্দা আফজাল শেখের ছেল। পরিবারের তিন ভাই বোনের মধ্যে সবার বড় তিনি। ২০১৭ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন তিতাস শেখ। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর